# বিষাদ ছাওয়া দিন

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-08-07T17:14:09+00:00
- Updated: 2014-08-07T17:14:09+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

---

দুপুরটা একেবারেই নিরুত্তাপ  
অনর্গল বেজে চলেছে রিংটোন  
একের পর এক মিস-কল

আচ্ছা পাগল মেয়েতো  
ওর কথাও-যে অনিন্দ্য বিনোদন  
আকাঙ্ক্ষার অন্যতম সুখ  
সন্তাপের এই দিনে  
সুখচর্চা কী আমাদের মানায়  
বলো না  
কী করে তুলে নেই স্বস্তি  
বিষাদ অঞ্জলি জুড়ে-নির্বাক মুঠোয়

অন্তি কী শোনেনি  
প্রমত্তা পদ্মার হুংকার  
অভাগা যাত্রীর কান্না-শেষ আর্তস্বর  
লঞ্চ-ডুবির করুন নিস্তব্ধতা

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#comments
