# বিষাদখেকো মেঘ

- Author: [নীরা সাদীয়া](https://sonelablog.com/author/neera-sadeea/)
- Published: 2019-04-15T14:46:15+00:00
- Updated: 2019-04-15T14:46:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a6%e0%a6%96%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/

---

ঘরের জানালা গলে ঢুকে গেলো  
এক টুকরো বিষাদ খেকো মেঘ।  
ও মেঘ আমার সকল বিষাদ  
নিমিষেই টেনে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেলো।  
জানালার গ্রীল ছুঁয়ে,  
কপাট ছুঁয়ে,  
ধূলিকণা ছুঁয়ে  
আমি খুঁজি ঐ ধূসর রঙা বিষাদের অস্তিত্ব।  
নেই, নেই, কোথাও নেই সে বিষাদ।  
আমায় নিঃস্ব করে সকল বিষাদ নিয়ে  
পালিয়ে গেলো ঐ মেঘ।  
আমি এখন তবে কি নিয়ে বাঁচি?

যাবার সময় মেঘ বলে গেলো,  
নতুন কোন বিষাদের অপেক্ষায়  
নতুন করে বাঁচো!

১৫.০৪.১৯

- (ছবি: অন্তর্জাল থেকে নেওয়া)

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a6%e0%a6%96%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/#comments
