# বিষফল

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-04-18T16:36:14+00:00
- Updated: 2020-04-18T17:04:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%ab%e0%a6%b2/

---

 

আমার হৃদয় উঠোনে;  
বিষবৃক্ষের একটা বীজ বুনেছি,  
আর তাতে খাদ্য হিসেবে রোজ দিচ্ছি,  
কিছুটা কষ্ট নিঃসৃত কার্বন-ডাই-অক্সাইড,  
কিছুটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস,  
আর বিষণ্ণ বিষাদময় কয়েক ফোঁটা অশ্রু।

একদিন বীজ চারাতে পরিণত হবে,  
তারপর চারা বৃক্ষ হয়ে বেড়ে উঠবে,  
আর তারপর সেই বৃক্ষে ফলবে-  
অনেক কাঙ্ক্ষিত একটা বিষফল।  
আজন্ম তৃষিত আত্মার তৃষ্ণা মিটবে,  
অমরত্ব লাভে ইতিহাস গড়বে সে ফলে!

 

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%ab%e0%a6%b2/#comments
