# বিষন্ন রোদ্দুরমাখা নীলখামে মৃত কাঠগোলাপ

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2017-03-18T17:17:17+00:00
- Updated: 2017-03-18T17:17:17+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%96%e0%a6%be/

---

দেরাজের কোনে পরে থাকা একা নীল খাম –  
তার বুকের ভেতর জমে থাকা রোদ্দুর, মেঘ  
তার শরীর জুড়ে জমে থাকা ধূলো ; অবসাদ।

কোনের আধাঁর জুড়ে পরে থাকা মৃত কাঠগোলাপের ঝাড় –  
তার কন্টকময় শরীর জুড়ে আবছায়া সুখস্মৃতি, বেদনা  
আর বুকের ভেতর বিস্তীর্ণ অতীত ; আবছা নীল আকাশ।

সিঁড়ির মুখে বসে নিস্তব্ধতায় ডুবে থাকা বিষন্নতা –  
তার বুকের ভেতর অর্ধেক জীবনের হাহাকার।  
ভালোবাসার ঘোলাটে আয়নায়, বিলীয়মান মুখ দেখি  
এবং চারপাশ ভরাট করে থাকা শুন্যতায় মিশে থাকি আমি,  
এইসব টের পাই, চোরাস্রোতের মতোন –  
ভালোবাসো বলেই আমি তোমার অন্তর্যামী।

**”আমি যে তোমার অন্তর্যামী সে কিন্ত এমনিতেই নই, তুমি আমায় ভালোবাসো বলেই আমি তোমার অন্তর্যামী – বিবেকানন্দ”**

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%96%e0%a6%be/#comments
