# বিষণ্ণ সময়ের পদাবলী

Author: আগুন রঙের শিমুল
Published: 2018-07-14
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80/

আমাদের দ্বিতীয় জীবন  
একে অপরে –  
আমাদের মৌনতা ছুঁয়ে  
বিষন্নতা মাখা শব্দরাজি  
গলে গলে পরে।

আমাদের বিষন্নতা,  
আমাদের ঘুমহীন রাতে –  
আমাদের ভালোবাসা,  
একদিন উধাও হবো বলে  
তেপান্তর পেরিয়ে ;  
ছুঁয়ে দিয়ে যায় –  
নৈঃশব্দিক হাতে।

একই নক্ষত্রের নীচে তবু …..
