# বিষণ্ণ শব্দেরা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-09-27T23:01:14+00:00
- Updated: 2016-09-28T01:43:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/

---

তবুও শব্দেরা নেচে উঠবে  
বিনা হিসাবের রাত-বিরাতে  
আনন্দ ঝংকারের সুর তুলে,  
বিকেলের পিঠে সোনা রোদ ফেলে  
আবনান্ত বীথিপথের বাঁকে বাঁকে;  
বিমূঢ় সন্ধ্যার ডাক শুনে।

অনলস অথচ নিষ্ফল শব্দেরা  
কাচের রহস্যময়তায় বকবক করে,  
কটূক্তি করে সবল জ্যেষ্ঠতায়,  
ভাবেনা শব্দবার্ধক্যের কথা!!  
শব্দে আঁকা কল্পনার শব্দছবি  
অবোধ্য আড়াল নীরবতার অনুচিত বিষণ্ণতায়  
টুঁ-শব্দটি না করে রয়ে যায় নিঃসাড় অনাবৃতে;

————————————-  
***শ্রদ্ধায় থাকুন সৈয়দ হক;***

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/#comments
