# বিষণ্ণ থাকি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-09-26T11:54:36+00:00
- Updated: 2020-09-26T11:54:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf/

---

আজ কাল খুব বিষন্ন থাকি

তোমাকে ভেবে ভেবে

নিরবিচ্ছিন্ন ব্যস্ততায় ক্লান্তির অবকাশে

প্রশান্তির নির্যাস পাই, প্রতিনিয়ত কল্পনায়

তোমার উপস্থিতে ।

 

তুমিও খানিকটা বেপরোয়া হয়েছ বেশ

যখন তখন হানা দাও, চিন্তায় চেতনায়

সম্পূর্ণ আচ্ছন্ন করে রাখো

তোমার মায়ার আঁচলে, ভালবাসার বৃত্তে ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf/#comments
