# বিষক্রিয়া

- Author: [রেহানা বীথি](https://sonelablog.com/author/rehenayasmin/)
- Published: 2019-12-10T13:40:12+00:00
- Updated: 2019-12-10T13:40:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-2/

---

চল খুনেবাতাস মেখে নিই  
চিরদিন ফুলেল হাওয়ায় মাতাল হয়েছিস  
সে দিন শেষ, এখন বাতাসজুড়ে বিষ।

আয় বিষবাতাস মেখে নিই  
নিকোনো উঠোন পাবি কোথায় আর?  
সে দিন ফুরিয়েছে, ঘরই এখন ময়লার ভাঁগাড়।

আয় বিষে বিষে করি বিষক্ষয়  
স্বপ্ন দেখি, একদিন করবো জয়  
ওটাতে নেই কারও হাত, ইচ্ছেমতন যখন তখনই দেখা যায়।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-2/#comments
