# বিশ্বের বিখ্যাত ব্যাক্তিদের কিছু উক্তি-৩য় পর্ব

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2017-04-23T13:54:50+00:00
- Updated: 2017-04-24T04:56:59+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-2/

---

(y) অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ ।  
-স্যার টমাস ব্রাউন  
(y) অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।  
-হোমার  
(y) অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়,কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে।  
-গোল্ড স্মিথ  
(y) আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।  
-শেলী  
(y) আহ্,কী ভালোই না লাগে-পুরনো বন্ধুর হাত।  
-মেরি এঙলেবাইট  
(y) উচ্চাশা যেখানে শেষ হয়,সেখান থেকেই শান্তির শুরু হয়।  
-ইয়ং  
(y) এক জন ঘুমন্ত মানুষ আরেক জন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।  
-শেখ সাদী  
(y) এক জন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।  
-ইউরিপিদিস(গ্রীক নাট্যকার)  
(y) এক জন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।  
-কার্লাইল  
(y) এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের।  
-ফারসি প্রবাদ  
(y) কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত।পরিমিত হলে রুচিকর,অপরিমিত হলে ক্ষতিকর।  
-প্লেটো  
(y) কান্না চোখের একটি মহৎ ভাষা।  
-রবার্ট হেরিক।  
(y) কে আমাদের একশ বার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই।কিন্তু কে কবে এক বার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি।  
-আবদুল্লাহ আবু সাঈদ  
(y) গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে।  
-হিন্দি প্রবাদ  
(y) গোপন কথা তোমার গোলাম।ফাঁস করে দিলে তুমি তার গোলাম।  
-আরবি প্রবাদ  
(y) ছবি হল নীরব কবিতা।আর কবিতা হল নীরব ছবি যা কথা বলে।  
-সিমোনিডেস  
(y) ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়।আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।  
–  
(y) জ্ঞানী লোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।  
-চীনা প্রবাদ  
(y) জন্ম দিনে এত উল্লসিত হবার কিছুই নেই।মনে রেখ,তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।  
–  
(y) জীবনে যে অকৃতকার্য হয় নাই,সে কোনদিন সম্পদ শালী হতে পারে না।  
-সি. এইচ.স্পারজন।  
(y) জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত।ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।  
-হুইটিয়ার  
(y) দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে,কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে।  
-মার্ক টোয়েন  
(y) দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ।  
-টমাস ক্যাম্পবেল।  
(y) নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না।  
-কাজী নজরুল ইসলাম  
(y) নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ।  
-হযরত আলী (রা)  
(y) নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়,আর তুমি বেছে নাও তোমার বন্ধু।  
-জ্যাক দেলিল ১৭৩৮-১৮১৩ সালের ফরাসী কবি  
(y) পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়।  
-এডওয়ার্ড ইয়ং।  
(y) বুলেট ব্যতীত বিপ্লব হয় না।  
– চে গুয়েভারা।  
(y) বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না,শত্রু দিও,যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি।  
-জন ম্যাকি।  
(y) বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে,আর অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে।  
-মিল্টন  
(y) ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।  
-জন ল্যাক হন  
(y) ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে,কিন্তু উপযাচক হয়ে আসে না,ডেকে আনতে হয়।  
-ইলা অলড্রিচ  
(y) ভীরুরা মরার আগে বারে বারে মরে।সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।  
-শেক্সপীয়ার  
(y) মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা।  
-লেডি বার্নার্ড।  
(y) মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী।  
-ওরসন স্কোরার ফাউলার  
(y) যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না।  
-সিনেকা  
(y) যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না।  
-আলফ্রেড টেনিস  
(y) যে দৃষ্টির সংগে মনের যোগাযোগ নাই-সে তো দেখা নয়, তাকানো।  
-যাযাবর।  
(y) যে নিজেকে অক্ষম ভাবে,তাকে কেউ সাহায্য করতে পারে না।  
-জন এন্ডারসন।

চলবে।

[২য় পর্বটি দেখুন](http://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/)

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-2/#comments
