# বিশ্বাস

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2019-12-25T13:32:25+00:00
- Updated: 2019-12-25T14:16:05+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-3/

---

কথা হোক বা না হোক  
কাছে থাকুক বা না থাকুক  
যে আমার সে আমারই। আমৃত্যু আমারই থাকবে। পুরো পৃথিবী তার বিপরীতে গেলেও সে আমারই হাত ধরবে। আমি জানি সে যেখানেই থাকুক বেলা শেষে আমার কাছেই ফিরবে। যখন শরীরের ভারে নুয়ে পথ চলতে কষ্ট হবে তখন সে আমার অবলম্বন হবে। এটা কেবল ধারণা নয় আমার বিশ্বাস। আর এই বিশ্বাসের উপর ভর করে বিষাক্ত সায়ানাইডকেও আমি অমৃত ভেবে হাসতে হাসতে খেয়ে নেবো এক নিমিষেই। একবারও ভাববো না এটা খাবো কি না? কারণ আমি জানি শিশির গায়ে বিষাক্ত সায়ানাইড লেখা থাকলেও শিশির ভেতরে শুধু মধুই থাকবে। আমি ডাকলেই সে আসবে আমাকে নিতে।

কথা গুলো কতো জোর দিয়ে বলছে আদৃতা। সত্যিই কি তাই! সত্যিই কি কেউ এতোটা বিশ্বাস যোগ্য? যেখানে প্রতিনিয়ত ঘটছে সম্পর্কের যবনিকা সেখানে আদৃতা এতো জোর গলায় এই কথা গুলো বলে কি করে?

তুমি যে কথা গুলো এতোক্ষণ বললে তা কি ভেবে বললে? এতো বিশ্বাস তোমার মানুষের প্রতি?  
তোমার এই বিশ্বাস অন্ধবিশ্বাস নয় তো! দেখো খোঁজ নিয়ে ব্যস্ততার অজুহাতে সে দিব্যি সময় কাটাচ্ছে। অন্য কোথাও অন্য কারো সাথে বিন্দাস সময় কাটাচ্ছে। বোকা মেয়ে এতো বিশ্বাস করতে নেই কাউকে। পরে আফসোস করতে হবে। সময় থাকতেই সাবধান হয়ে যাও কারো প্রতি অতিবিশ্বাসী হইনা। বিশ্বাস ভাঙ্গার যন্ত্রণা সইতে পারবে না। জীবন্ত লাশ হয়ে বাঁচতে হবে,,,

আদৃতাঃ হা হা হা হা,,, ভালোবাসি তো। আর এই ভালোবাসা বিশ্বাসের উপর নির্ভর করেই হয়।  আমি জানি পৃথিবী ধ্বংস হলেও সে আমার হাত ছাড়বে না। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারীকে যদি তার সামনে দাঁড় করা হয় তবুও সে আমার কাছেই আসবে। আমারই হাত ধরে বাকীটা পথ পাড়ি দেবে। সর্বোপরি কোনো নারীর দেহের উপর থেকে টেনে তুলতে হলেও আমি বলবো ও ইচ্ছে করে এটা করেনি। হয়তো বাধ্য হয়েছিলো।

ধন্য তুমি আদৃতা, ধন্য তোমার বিশ্বাস। আশা করছি তোমার এতো বিশ্বাস, এতো ভালোবাসা ভাঙ্গার শক্তি এই পৃথিবীতে কোনো প্রেমিকের হবে না। অসংখ্য শুভ কামনা রইলো তোমার জন্য। ভালো থেকো আদৃতা।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-3/#comments
