# বিশ্বাস! (ম্যাগাজিন)

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2019-05-20T18:34:19+00:00
- Updated: 2019-05-20T18:34:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-2/

---

বিশ্বাস,  
তুমি এসো আরেকবার নিখিল সঙ্গোপনে  
মন করে আনচান, কাঁদে যে সে প্রান;  
খুঁজিতে না পাই তারে মোর নীপবনে।

বিশ্বাস,  
তুমি এসো নীলাম্বরীর ঝিনুক কনা হয়ে  
হাতে রেখে হাত, আবারো সে প্রভাত;  
সদ্য বকুলের মালাখানি তারে দিও তুমি পরায়ে।

বিশ্বাস,  
তুমি এসো হংসযুথীকার স্নিগ্ধ জোসনা হয়ে  
ছুঁয়ে কপলের তিলকখানি, করে হাসি মুখ;  
দিও চুম্বনখানি তারে সে ললাটে জড়ায়ে।

বিশ্বাস,  
তুমি নিয়ে এসো সাথে সেই মধুচন্দ্রিমা রাত  
কিছু আদরে, সোহাগ মাখানো ঘর্মসিক্ত দেহে;  
নিস্তেজতায় কম্পনতায়, হাতখানিকে রেখো বুকে জড়ায়ে।

বিশ্বাস,  
সেদিন জ্বেলোনা প্রদীপ লজ্জাবতীর লাজে  
আমি নিজেও কি কম? বড় অদ্ভুত চাওয়া !  
সাজাবো তারে রাঙা সাজে।

বিশ্বাস,  
আমি কড়া নেড়েছি আজ প্রিয়ার লৌহ দ্বারে  
দুরুদুরু বুকে, ভয়ে হাঁটু কাঁপে;  
আশার মশালে দিওনাগো আর অশ্রুজলটুকু ঢেলে।

বিশ্বাস,  
আজ আসবে কি আবার মানবীর ছায়া হয়ে?  
পাওয়া যেন সে দূর, ব্যবধানে বিধুর;  
লক্ষ যোজন ঝরা পাতারা আজ আশাহত হয়ে ঝরে।

বিশ্বাস,  
যে চলে যায় সে বারে বারে কি আসে ফিরে?  
পথ বেঁকে যায়, মন ডুবে যায়;  
তবু এসো সব মান ভেঙে তার হিয়ার সঙ্গী হয়ে।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-2/#comments
