# বিশ্বাস একদিন নাস্তিক ছিলো

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-11-14T03:33:34+00:00
- Updated: 2019-11-14T03:33:34+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9b%e0%a6%bf/

---

একবার পৃথিবীর গর্ভে বিশ্বাস জন্মে ছিলো  
তাঁর ভুখন্ড ছিলো,পক্ষ ছিলো,বিপক্ষ ছিলো  
পোড়া মাটির মতো প্রসিদ্ধ ইতিহাসও ছিলো।

বিশ্বাস নাস্তিক ছিলো পরীক্ষা করেছিলাম  
কখনও তুমি কখনও আমি  
কখনও আমি কখনও তুমি- তাঁর ছিলাম।

একবার তৃতীয় পক্ষ বিশ্বাস দাবি করে ছিলো  
আমরা তৃতীয় পক্ষকেও বিশ্বাসের অজুহাতে  
স্বৈরাচারী শাসকের মতো ইচ্ছামত শোষণ করি  
কাক ও কোকিলের মতো আষ্টেপৃষ্ঠে শুঁয়ে থাকি

এরপর-  
আমি বিশ্বাস করি না তোমাকে  
তুমি বিশ্বাস করো না আমাকে  
যেন পলি মাটির গর্ভে আমরা পরস্পরের খাদক  
এভাবেই অপ্রাপ্ত বিশ্বাস যৌবনে বিক্রি হয়ে যায়।

নেত্রকোনা, ময়মনসিংহ।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9b%e0%a6%bf/#comments
