# বিশীর্ণ-বিশুষ্ক লাল-হলুদ পাতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-07-27T17:09:59+00:00
- Updated: 2020-07-27T17:09:59+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a6/

---

 

এই তো এখানে দাঁড়িয়ে ছিল সবুজ ঝলমলে  
এক খণ্ড বনভূমি উঁচু নিচুর ঢাল বেয়ে উপত্যকা জুড়ে,  
উজ্জ্বল প্রোজ্জ্বলে উচ্ছল প্রাণ উৎসবের সবুজ-শ্যামলে;

ঝিকিমিকি খর চৈত্র-দুপুর  
জলভরাতুর ভারী মেঘ বৃষ্টি ভরা বান-জলে  
ঠায়-থিতু হয়েই ছিল প্রবল ঘূর্ণি-বাতাসে;  
সুরে সুরে গুনগুনিয়েছিল কত কত নাম না-জানা  
পাখ-পাখালি, ভ্রমর, প্রজাপতি, মৌমাছি আর হরিয়াল;  
বৃষ্টি-ধোয়া সবুজে দেহের বাঁকে বাঁকে  
ভালোবাসা-বাসির প্রণয় নিঃশ্বাসের গোপন/প্রকাশ্য সুবাস।

এক হীন-গোধূলি-বেলায় বুনো বিস্ময়ের অসীম শূন্যতায়  
অনুভব করি, উধাও হয়েছে সাধের বনাঞ্চলটি,  
অর্থহীন বিপুল অনুনয় বিনয় পেছনে ফেলে;  
এসিড বৃষ্টি/সিডোর/ভয়ঙ্কর ভূমিকম্প/ আম্ফান/বন্যা!!  
নাকি কোন দানোর হুঙ্কারে চূর্ণ-বিচূর্ণ!  
কেউ জানেনা;

শুধু ফেলে রেখে গেছে কিছু বিশীর্ণ-বিশুষ্ক লাল-হলুদ পাতা।

ছবি নেটের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a6/#comments
