# বিলোপিত নীল – ভয় – আকাশ (……বন্য,এই কবিতাটা আপনার জন্য)

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2014-11-20T20:40:14+00:00
- Updated: 2014-11-20T20:42:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/pathor1-300x300.jpg)](http://sonelablog.com/archives/24061/pathor-2)

কি অদ্ভূত লাগে আমার তোমাকে –  
তোমার এই নির্মোক নিস্পৃহ চলে যাওয়া,  
কোথাকার ক্লান্তি কোন জলে ডুবিয়েছ  
কেমন করে নিমিষেই অতিক্রম করে ফেলো  
নিকট বর্তমান, দুর ভবিষ্যৎ ; অনতিক্রম্য অতীত  
কেমন করে খুলে ফেলো কাঁপনলাগা ডানা?

কেমন অদ্ভূত লাগে ভাবতেই –  
কেমন করে অতিক্রম করলে, নিজের ছায়া  
এতো রাগ, ঘেন্না কোথায় রাখো বলতো –  
বুকে বুক মিলিয়েও হয়নি তা জানা।

আজ তবে জানিয়েই দেই,  
হৃদপিঞ্জর শুন্য পরে আছে বাসনারা মৃত  
এর নাম বেচেঁ থাকা ; এর নাম বয়ে নিয়ে চলা  
সেইপথ ধরে, রাঙা ধুলোর যে পথে তুমি গিয়েছ তেপান্তর।

সত্যিই ছেড়ে গেলে ; যাও তবে,  
আমি এবার পুর্ন পানপাত্র উচিয়ে বৃষ্টিদিনে  
চিরন্তন বিরহের সাস্থ্য পান করে,  
দিগ্বিজয়ে বেরিয়ে পরবো।  
যেদিন গৃহত্যাগী জোছনায় ভেসে যাবে চরাচর।

কি অদ্ভূত লাগে আমার তোমাকে –  
কিযে অদ্ভূত লাগে আমার আমাকেই।

---

Comments: 49 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/#comments
