# বিলাসিতা, মানব তুমি

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-09-13
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

# বিলাসিতা

# – [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://www.bangla-kobita.com/jahangiralam123/)

অর্থের তরে জীবন যাদের  
বিলাসিতার স্বভাব,  
অর্থ কড়ি মাঝে তাহার  
বিবেক বোধের অভাব।

বিলাসিতার নামান্তরে  
জীবন করে পারি,  
নানা পাপে পাপে তরে  
আখের হবে ভারি।

মিতব্যয়ী হলে পরে  
ভালো  হবে তবে,  
সুখ উল্লাসে দুঃখ কাহন  
আসবে তোমার যবে।

বিবেক জাগাও বোঝে তবে  
ভালো মন্দের তরে  
কুক্ষিগত করে না আর  
অন্যের সম্পদ ঘরে।

মনুষ্যত্ব বৃদ্ধির জন্য  
মেশো ভালোর সাথে,  
একলা বসে ভাবো তুমি  
এই না গভীর রাতে।

রচনাকালঃ  
২৯/০৭/২০২১

৪+৪/৪+২  
——————————–  
মানব তুমি  
জাহাঙ্গীর আলম অপূর্ব

শ্রেষ্ঠ জাতি মানব তুমি  
সৃষ্টিকর্তার দান,  
যেমন করে রক্ষিও হোক  
তুমি তোমার মান।

মানের চেয়ে দামী নয়তো  
এই অবনীর প্রাণ,  
মান না থাকলে যতই করো  
সপ্ত হর্ষে গান।

দাম দেবে না অবনীর কেউ  
মান নাই রে ভাই যার,  
কথায় কথায় অবহেলা  
করবে সবে তার।

সপ্ত রাজার ধনের চেয়ে  
বেশি মানের দাম,  
থাকুক যত ধন সম্পদ রে  
হবে না কো কাম।

অবনীর বুক সকল কিছু  
অর্জন করা যাই,  
কভু কোথাও মানের বাজার  
আছে কিরে নাই।

রচনাকালঃ  
২৯/০৭/২০২১

৪+৪/৪+১
