# বিরহ বিষাদ

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2020-02-15T03:42:25+00:00
- Updated: 2020-02-15T03:42:25+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a6/

---

 

ভাঙ্গা মনের ভালোবাসা যখন  
কেউ ধরেনি মেলে।  
মেলায় কেনা তাল পাখাটা  
দিয়েছি ছুঁড়ে ফেলে।

রেশমি ফিতা কাঁচের চুড়ি  
নেয়নি যখন কেউ।  
ভেঙেছে চুরি যেমন ভাঙ্গে  
কুল ভাঙ্গানো ঢেউ।

যত্নে গড়া মালাখানি যখন  
কেউ পড়েনি গলে।  
পৃষ্ঠ তখন করেছি ছিড়ে  
মনের চরন তলে।

ধার করে বাধা বেঁধেছি তবু  
কাউকে পাবার আশায়।  
ভেঙে গেছে সব চোখের জলে  
মিথ্যে ভালবাসায়।

বালির বাঁধ ভেঙেছে আমার  
তাসের ঘরের মতো।  
ঋণ জমেছে অনেক বেশি  
অনাদরের ক্ষত।

কেউ খুঁজে না পায়রে যদি  
ভালোবাসার মন।  
বিকিয়ে দেবো নিলামে তবে  
আমার আমাজন।

শুধিতে ঋণ বিকিয়ে দেবো  
আমার সকল চাওয়া।  
মিটাতে শখ অনেক কিছু  
হয়নি যখন পাওয়া ।

বিকিয়ে দিলাম ভালোবাসা আজ  
বিকিয়ে দিলাম শখ।  
বন্ধকের দায়ে এখন তবে  
কলম বন্ধ হোক।

মনটা যখন বুঝলো না কেউ  
ছুড়ে দিলাম ফেলে।  
ভাঙ্গা দেহ রেখে কি হবে  
পাঠিয়ে দিলাম জেলে।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a6/#comments
