# বিরহ অনল

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-07-20T01:34:05+00:00
- Updated: 2021-07-24T02:58:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2/

---

 

1. *সেই মুখ সেই কথা ভোলে না’তো মন *
2. * মনে কষ্ট নিয়ে ভাই করি এই পণ। *
3. *হৃদয়ের কোণে সে তাে ছিলো আলোময় *
4. *তারে বিহীন কষ্ট রে দুখে হয় ক্ষয়। *

*মনে জাগে সেই কথা ভোলে না তো মন *

*কি হয়েছে তোমা সাথে ভাবি সারাক্ষণ। *

*হৃদয়ের কথা গুলো মনে পড়ে যাই *

*বিরহ অনল বুকে কোনো কথা নাই। *

*প্রেমের কথা বলা যে অতি কষ্ট ভাই *

*তার মতো এত কষ্ট  পৃথিবীতে নাই। *

*করেছে যেজন প্রেম  বোঝে সেইজন *

*সদা থাকে এলোমেলো বিনিময়ে মন। *

*শত ব্যথা বুকে নিয়ে গাই সদা গান*

*বিরহ অনল বুকে উদাসীন প্রাণ। *

*দিবানিশিতে সতত চাই তোকে মন*

*বুঝাতে পারি না মন জাগে ক্ষণে ক্ষণ। *

*তোমায় ছাড়া সতত হতাশায় মন *

*কেমন দিন যে গেছে তোমার যে সন। *

*হৃদয় যে ছারখার প্রিয়া যে বিহীন *

*বসে ভাবি তোমা কথা অরণ্য গহীন। *

রচনাকালঃ

২৬/০৬/২০২১

 

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2/#comments
