# বিরহের বিমূর্ততা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-05-22T08:03:18+00:00
- Updated: 2020-05-22T08:30:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%be/

---

নিয়মের ঘূর্ণিপাকে আজ আমি শ্রান্ত,  
গন্তব্যের ধ্বজা হারিয়ে গেছে দূর্বোধ্যতার উর্ণাজালে।  
মননশীলতা থমকে গেছে ব্যর্থতার গড্ডালিকায়;  
শূণ্যতার উপস্থিতি অহর্নিশি-  
অমানিশার শামিয়ানা হয়ে আবর্তমান।  
পথ হারিয়েছে পথের বিরাগ-অভিমানে;  
অন্তর্জ্বালায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে ব্যথার শ্মশানঘাটে।

স্বপ্ন-জাগরণে ধেয়ে আসে অবিরত-বিরহের বিমূর্ততা;  
ছুঁয়ে গেছে জীবনের চতুর্মাত্রিক পটভূমি;  
ভবনদী বয়ে চলে সর্পিল গতিতে-  
নিরাশার লন্ঠন হাতে নিয়ে।  
চিরস্থায়ী ঠিকানার ডাক ভেসে আসে-  
সুদূর তেপান্তরের মাঠ পেরিয়ে কর্ণযুগলে।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%be/#comments
