# বিরহের দান

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-07-09T10:00:04+00:00
- Updated: 2020-07-09T11:33:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8/

---

 

মানবগ্রন্থিতে রসের ধারা উছলিয়া ওঠে,  
ক্ষণে ক্ষণে দ্রৌপদী প্রত্যুৎপন্নমতি আৎকে ওঠে।  
নিমীলিত পলকে নিরুদ্ধ ভাবনার অজস্র দৃশ্য চিত্রিত-  
জ্যা-এর নীলাভ দ্রাঘিমাতে ক্লান্ত পাখিরা নীড় খোঁজে,  
অন্তঃসলিলা তটিনীতে আবির-ধারায় তৃষ্ণা শায়িত।  
শ্বেত-শুভ্র আইভরিতে খোদিত সৌন্দর্য আয়োজন;  
তপ্ত বিজনপ্রদেশে বেদুইন শ্যামলিমা এঁকে যায়।

পীথাগোরাসের উপপাদ্য শাস্ত্রীয় নকশার প্রতিপাদ্যে-  
গৃধ্রের আগমনে বিউগলে করুণ আবহ ছক কষছে।  
অতিযত্নে লালিত অর্কিডে- ভূমিতে মসের অন্ন লুন্ঠন,  
চন্দ্রের অভিমানে  নভোঃ দ্বীপে আঁধারের নিকষ-শিখা।  
চিতাগ্নির দহনে দিবানিশি জ্বলছে হৃদয়ের-কাষ্ঠ ভান্ডার;  
কৃষ্ণ বিনে রাধা বিরহের বাঁশরীতে অপেক্ষায় ন্যুজ্ব,  
ভালোবেসে ললিতা অবরুদ্ধ জীর্ণশীর্ণ কুটিরে।  
ভৈরবী আশাবরী সুর-মূর্ছনায় কিশোরীর উদোম পায়ে-  
শিঞ্জনের ঝংকার চারদেয়ালে প্রতিধ্বনিত নিসর্গ রাত্রিতে।  
অম্ভোধিতে বিষাক্ত-নাগিনের হলাহল বর্ষণধারায়-  
ত্র্যম্বকের শ্বেত-সর্বাঙ্গে  নীলাচল বিছায় সঙ্গোপনে।

---

Comments: 41 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8/#comments
