# বিরস তিন-প্রহর

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-11-20T18:00:02+00:00
- Updated: 2020-11-23T18:01:47+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0/

---

 

কৌমুদী-দ্বিপ্রহর, একাকী বিরহী পাখির ছটফটানি;  
আঁধারের চাদরে স্মৃতি-রোমন্থন;  
বাতাসে হুতুম-পেঁচার চিঁ চিঁ আওয়াজ।  
বুকের মধ্যে ধকপকানি, বিরস তিন-প্রহরের অশনি-সংকেত;  
চন্দ্র-আবক্ষে দীর্ঘশ্বাসের কালচে জলছাপ।  
মেঘেরা ছুটছে অজানা-গন্তব্যে,  
মিল্কিওয়ে গ্যালাক্সি ঝুলবারান্দায়-প্রেতাত্নাদের জলসার আসর বসেছে ;  
ছুটছে মানবিকা, ছুটছে অন্তরিন্দ্রিয় দূর-পরবাসে।  
সম্পর্কগুলো অঙ্গাঙ্গিভাবে জড়ানো হাসি-কান্নায়;  
মনিহার ছিঁড়ে যায়, দীঘির-জলের শ্যাওলা পূর্ণ করে দূরত্ব;  
অপেক্ষা, চাওয়া-পাওয়া, স্বপ্নের সন্তরণ ভাবনার অতল বায়বীয়-সাগরে।  
অপেক্ষার দাঁড় বেয়ে ক্লান্ত-সময়ের স্রোত ধুঁকছে-ভুবন ডাঙার ঘাটে।

 

ছবি-গুগল

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0/#comments
