# বিমুখ নদী

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2019-09-24
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/

আমাদের পথটা থমকেছে হঠাৎ এক সোনালি সন্ধ্যায় ,  
তারপর কেবল শুধুই ধুধু ধুধু বালিয়াড়ি

পিছু ফেরা যায়না  
মরু-জমানো পায়ে  
এগোনো হবেনা সামনের পথে,  
পরিনত সম্পর্ক গড়ার পূর্বেই পথ হারিয়ে  
গেছে স্তব্ধতার তুমুল জঞ্জালে..

হাহাকার  
বঞ্চনা  
প্রতারণা  
পরিত্যাক্ততার মোড়কে ঢাকা প্রেম  
বড্ডো কুৎসিত লাগে আজ-কাল ;

খোলোসের আবরণে সুখের মৃত্যু হয়েছে..  
গলিত লাভা-স্রোতে পুড়েছে  
হৃদয়ের সজীবতা,  
ঈশ্বর-প্রদত্ত প্রেমে বহুমুখী ঈশ্বরের  
প্রবঞ্চনায়  
অপঘাতক আজ ঐশ্বরিক প্রেম।

দহন  
জ্বলন  
উত্তপ্ত অশ্রুকণায়  
ছাই হয়েছে গহীন নদীর পলি-অঞ্চল/

প্রেম হবেনা আর এই অ-কবিতায়..
