# বিভ্রম

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-02-19T11:41:33+00:00
- Updated: 2020-02-19T12:05:05+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-2/

---

হৃদয়ের গভীর থেকে উঠে আসা,  
শব্দগুলো যখন,  
খাতার পাতায় একত্রিত সমাবেশে,  
কবিতা হয়ে ফোটে।

ঠিক তখনই তুমি এসে,  
হাজির হও আমার সামনে।  
কিশোরী কন্যার মতো  
বেনী দুলিয়ে।

সলাজ নয়নে,নত মাথায়।  
আড়ে আড়ে চেয়ে দেখো  
অদেখা কোন সুন্দরকে।

তুমি কবিতা না প্রেমিকা?  
আমি মেলাতে পারিনা কিছুতেই।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-2/#comments
