# বিভিন্ন পেশার মানুষের মনের কথা (ফান পোষ্ট )

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-07-15T07:24:52+00:00
- Updated: 2014-07-15T08:22:41+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8/

---

আমরা সবাই কোন না কোন পেশার দ্বারা জীবিকা নির্বাহ করি ।

সবাই ই চায় নিজ পেশার চাহিদা বৃদ্ধি হোক সাথে নিজের ও আর্থিক উন্নতি হোক ।

দেখে নিই এই বিষয়ে কোন পেশার মানুষ মনে মনে কি চিন্তা করে । ।

সাংবাদিক :  
সাংবাদিক এর আরেকটি নাম সাংঘাতিক । আসলেই তাই । এরা চায় সবসময় গরম খবর প্রচার করতে । দূর্ঘটনা ভাংচুর বিক্ষোভ এই গুলো প্রচার করে তাঁরা সবসময় চ্যানেল গরম রাখতে চায় । এজন্য এরা মনে মনে চায় প্রতিদিন এসব ঘটুক । এছাড়াও বিপদে পড়লে মানুষের অনুভূতি নিয়েও এদের অনেক কৌতূহল লক্ষণীয় । সত্যের সাথে মিথ্যা সুন্দরভাবে মিশিয়ে খবর পরিবেশন করাও এদের দায়িত্ব ।

উকিল:  
এদের কাজই আইনের মারপ্যাচে মানুষকে সর্বশান্ত করা । দেশে যত অপরাধ বাড়বে সেই অনুপাতে এদের উপার্জন ও বাড়বে । তাই এরা মনে মনে চায় দেশে অপরাধ বৃদ্ধি পাক ।

ডাক্তার :  
ডাক্তার আর ডাকাত নাকি এখন সমার্থক শব্দ । (সব ডাক্তার খারাপ নয় অন্তত সোনেলায় যারা ডাক্তার আছেন তারা তো নয় ই)  
রোগীকে উল্টাপাল্টা টেস্ট করানো আর কোন মতে অপারেশন থিয়েটারে নিতে পারাটাই এদের আসল সফলতা । এরা মনে মনে চায় দেশের মানুষের রোগ ব্যাধি বেশী হোক । তাদের ইনকাম ও বাড়ুক ।

বাসমালিক:  
এরা চায় চল্লিশ পয়সা তেলের দাম বাড়ুক । চল্লিশ পয়সা বাড়ালে এরা বাড়ায় চল্লিশ টাকা ।

সিভিল ইঞ্জিনিয়ার:  
এরাই বর্তমানে মোটামুটি সৎ মানুষ । কারণ আপনার স্বপ্নের ভালবাসা টা এরাই তৈরি করে । এরা চায় মানুষ বেশি বেশি ভালবাসা তৈরি করুক ।  
মানুষের ভালবাসা তৈরি করাই এদের কাজ ।

অবশ্য ইঞ্জিনিয়ার দের মাঝে কেউ কেউ আছে যাদের জন্য ইঞ্জিনিয়ার দের অনেকে ইনজানোয়ার ডাকে ।

সবার উদ্দেশে বলছি  
এটা একটা ফানি পোষ্ট কেউ দয়া করে সিরিয়াললি নিবেন না ।

অনিচ্ছাকৃত ভাবে কারও মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি ।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8/#comments
