# বিভিন্ন আকাশ

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2017-04-17T02:33:50+00:00
- Updated: 2017-04-17T02:33:50+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/

---

অগনিত আকাশ পোষা আছে – বুক পাজরে,  
কোন কোন আকাশের গায়ে জাফরি কাটা আলোর ভোর  
কোনটায় সফেদ বিচ্ছিনতায় উদ্বেল ভালোবাসার মুখ –  
কোথাও জমাট বিরহের বকুলগন্ধা নির্লিপ্তি,  
আরেকটা আকাশের হৃদপিন্ড ছুয়েঁ আছে হার্ট অব দ্য ওশেন।

অগনিত আকাশ, আকাশের ওপারে নির্জন ঘুম –  
নিজেকে নিজে আড়াল করা আকাশ, দমফোট চিলচিৎকার –  
অন্য আকাশে বেঘোর ঘুমের রাজকন্যে ; জীয়নকাঠি  
খাঁচার মাপে দাম দিয়ে কেনা আকাশের বুকে ; নির্ঘুম রাত কাটে কার।

একটা আকাশ ইশ্বরসাজের মানবের।  
সে কখনো নির্বান স্বপ্ন দেখেনা, নিষিদ্ধ স্বপ্ন।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/#comments
