# বিবেক

- Author: [শিরিন হক](https://sonelablog.com/author/shirin-haque/)
- Published: 2019-07-11T19:01:10+00:00
- Updated: 2019-07-13T13:50:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-2/

---

আলো -এখনো নিরব রয়েছ?  
আধার- উদ্দেশ্য কী তোমার?  
আলো- মানবতার পরাজয় একি মানা যায়!  
আধার- সত্যি সত্যি এও কী হয়?  
আলো- মুর্খ, যুবক যুবা মরছে আজ। শীলতার হানি একি মানা যায়!  
আধার- কী আছে করার।  
আলো- এখনো বিবেক এই কথা বলে!  
আধার- প্রতিবাদ, মানববন্ধন, বিচার, সভা হচ্ছে তো।  
আলো- সমবেত হই, মিলাই হাত, কাঁধে কাঁধ চলো করি প্রতিকার।  
আধার- যার ইচ্ছে করুক।  
আলো- হায়রে মানবতা সব দেখে এত নিরবতা।  
আধার- আপন প্রাণ বাঁচা।  
আলো- ধিক্কার।

বিবেকের দংশনে যখন মরিবে ,পাবে না তখন ছুটি। আজ বিবেক জাগ্রত করো নইলে হারাবে সবি। মানবতার বলাৎকারে মৃত্যুর পথে দেয় কড়া। জাতির পরাজয় আজ নপুংসকের ক্ষুধা নিবারণের কাছে বাঁধা।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-2/#comments
