# বিবেকী মানব

- Author: [রকিব লিখন](https://sonelablog.com/author/rokib-likhon/)
- Published: 2014-06-01T20:51:04+00:00
- Updated: 2014-06-01T20:51:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac-3/

---

বুর্জোয়া কলমে মেনে আসে যোঁযোয়া আঁধার  
দেহশূন্য মন; না মনশূন্য দেহ অসীম আধার  
অনিন্দ্য সুশীল শব্দ বিন্যাসে আদিম কাব্যবিলাস  
কাপালিক মন মেঘজানে চড়ে খোঁজে অন্তিম সর্বনাশ  
ভাঙ্গা নাও পারি চড়ায় সায়র বক্ষে হয়ে শুভ্র স্বপ্নচারী  
বিলাসী মন; দেহ শূন্য চার্বাক পারলৌকিক ব্রহ্মচারী  
দেহ খোঁজে মন; মন খোঁজে দেহ অবিরত জীবন  
মূহ্যমান পড়ে থাকা মৃত প্রায় জেগে উঠে অবচেতন  
খোয়াবে আসে বিবেক সাবলীল জীবনের বন্ধনে  
জাগ্রত স্বপ্ন বিভোব হয় হিয়াচলের বিভোর ক্রন্দনে  
অপুলক চোখে চেয়ে থাকি; ভাবী বসে এই কী জীবন  
সত্য-সুন্দরের পরশ কোথায়? হয়েছে কী তার দাফন  
মুখে উচ্চারিত আমরা গর্বিত মানুষ, প্রকৃতির শ্রেষ্ঠদান  
হিংস্রতার আজ পশুরাও বশ; আহা! আমরা মানব সন্তান

উত্তরা, ঢাকা।  
২৫ মে, ২০১৪  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/06/124-150x150.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/06/124.jpg)

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac-3/#comments
