# বিবাহিত পুরোনো প্রেমিককে/প্রেমিকাকে

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2016-03-30T17:54:20+00:00
- Updated: 2016-03-30T17:54:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: অরুনিমা মন্ডল দাস এর কবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%95%e0%a7%87/

---

**বিবাহিত পুরোনো প্রেমিককে**

চোখের দিকে তাকালেই দুদিকের রাস্তা বন্ধ হয়ে অন্ধকার যমপুরীতে নেমে আসে¡

একবার দেখলেই  
প্রতারক ছুরি শরীরে তৃপ্তি নেয়¡  
আলিঙ্গনের সন্ন্যাস প্রেমে রাধিকার সঙ্গম¡  
মুচকি হেসে কথা র থার্মোমিটারেরসব তাপ শুষে কাতর হিম¡

ব্লেড দিয়ে কি স্মৃতির মুখ দাঁড়ি গোঁফ চোখ উপড়ে ফেলা যায়?  
অণ্য কোন শাড়ির ভাঁজে খোলার লুকোচুরি খেলায় ব্যস্ত স্ত্রৈণ অসফল প্রেমিক বিবাহিত সেই এক পুরুষ¡

*******************************************************************

**বিবাহিত পুরোনো প্রেমিকাকে**

কালো কাজলের দিকে তাকিয়ে তাকিয়ে শরীর চুষে ভালোবাসা বিরক্তিকর ডাস্টবিন¡  
ভালোলাগাটা মধ্যরাতের কোন উত্তেজক গোপন খেলা¡  
ঠোঁটের জল চিবুক বেয়ে নষ্ট হওয়ার আগেই জিভ দিয়ে শুষে নেওয়া  
সরল বেকার প্রেমিক¡

বাসর রাতে স্বামীর দেওয়া কোটি টাকার হিরের আংটির সঙ্গমে কি সত্যি ভালোবাসা থাকে¡  
মনে পড়বে না কোন সিনেমাহলে একাকার হয়ে মিশে কথা দেওয়া মিষ্টি চুম্বনের স্মৃতি?  
রোজ সকালে বড়লোক স্বামীর জাঙ্গিয়া মনে করাবে না বেকার পাগল গরিব প্রেমিকের চোখে জলভরা সেই সরল নিষ্পাপ মুখটার কথা?  
সকালে শাড়ি পরে বিশ্বাসঘাতক সিঁদুরে রাঙানো চায়ের কাপ হাতে সেই এক বিবাহিত পুরোনো প্রেমিকা¡

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%95%e0%a7%87/#comments
