# বিপ্রতীপ দুঃখবোধ

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2015-02-04T21:04:47+00:00
- Updated: 2015-02-04T21:06:28+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7-2/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2015/02/firefly1-494x300.jpg)](http://sonelablog.com/archives/28082/firefly-2)

কি এমন ক্ষতি হতো একটা কাক অথবা শালিক  
কিংবা শ্যামা দোয়েল, নিদেন একটা চড়াইয়ের জীবন হলে  
নাহয় হতো একটা বিরহী বুকের ডাহুকের জীবন।

একটা জোনাক হতাম নাহয় –  
অনাবধানে ঢুকে পরা তোমার সাজঘরে, গহিন নিশিথে।  
নিজস্ব পুরুষটিকে ডেকে বলতে, দেখো দেখো একটা জোনাক  
বলতেই, আমি জানি।

অথচ, তুমিতো জানোনা –  
তোমার নীরবতায় পুড়ে পুড়েই জ্বলছে জোনাক।

কিংবা হতেই পারতাম তুচ্ছ এক কাঁচপোকা,  
শ্যামল মুখের আগুনে পুড়ে যেতাম দ্বিধাহীন।  
তোমার অজান্তেই, সংগোপনে  
অন্তত এই শীতল নীরবতার রোজকার মৃত্যু  
নাগালে পেতোনা, প্রতিদিন।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7-2/#comments
