# বিপন্ন কৃষক

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-07-01T07:32:07+00:00
- Updated: 2016-07-01T14:30:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95/

---

নিজের জমি নেই, ছিলও না কোন কালে,  
নিষ্কণ্টক অনাবাদী ছাপোষা গেঁয়ো কৃষক;

ছয়-ছোট্ট একটুকরো বুনো জমির রাতভর স্বপ্ন দেখে  
নিবিড় অনাবাদী জমিতে সঘন বীজ পুতে  
ফুল-ফলের স্বপ্ন মাখে,  
ভালোবাসার যত্ন নেয় চাষের গভীরে,  
চকচকে ফলার মনযোগী চাষী, উর্বরতায় সিক্ত জমিটি চষে  
সকাল-দুপুর-সন্ধ্যা, শেষরাত অব্দি,  
[উঠবে সোনার ফসল আঁটি আঁটি](https://www.youtube.com/watch?v=i-FikZL0I3I);

অকস্মাৎ পর্যুদস্ত স্বপ্নচাষী, খুনির তীক্ষ্ণ ভোজালিতে;  
চৌদিকে পোড়ো জমি, শস্যরিক্ত মাঠ, শূন্য দৃষ্টির বিপন্ন চাষা,  
বিধুর ভুবন, ভোঁতা বর্ষায় শূন্য গোলাঘর, নিরন্তর উপোস,

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95/#comments
