# বিনিময়

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-12-14T09:39:02+00:00
- Updated: 2020-06-04T17:31:02+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%9f-2/

---

নিরন্তর প্রেমে ভালোবাসাটুকু কেনার পর,  
অবশিষ্ট ভালোবাসাটা গচ্ছিত রাখলাম তোমার কাছেই,

দেনা-পাওনার হিসেব চুকে গেলে  
উচ্ছিষ্ট অংশগুলো আমি তোমাকেই দিয়ে দিবো,

হয়তো এমনই এক শীত-বিকেলে  
স্মৃতির খসড়ায় জ্বলজ্বলে হয়ে উঠবে  
অগোছালো প্রণয় মুহূর্ত গুলো,

তখন কি গুনে দেখবে  
কতটা পথ চলেছি হাতে-হাত রেখে?  
প্রতিটি হাসির বিন্দুতে রঙ্গীন করেছিলাম  
কত পৌষের বিকেল?

তখনো কি অপ্রকাশিত রাখবে  
অবাধ্য মনে গাঁথা শত অ-কবিতার পাতা ?

ভালোবাসার দামে কেনা ভালোবাসা গুলো  
আমি তোমাকেই দিয়ে দিলাম,  
বিনিময়ে নিলাম তোমার অযাচিত উদাসীনতা…

★ অ-কবিতা

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%9f-2/#comments
