# বিনিদ্র রজনী

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-05-29T10:02:04+00:00
- Updated: 2020-05-29T10:03:56+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80/

---

রাত গভীর, চোখে নেইতো ঘুমের লহর।  
বিষন্নতার অসুখে পুড়ছে অন্তরাত্মা;  
জীবননদী চমকে-ঢমকে মায়াজালে আটকে গেছে ।  
কোথাও কেউ নেই-  
তিমির রাত আর আমি জেগে আছি পাশাপাশি।  
নেশার টানে দূরের কোনো মরু-প্রান্তরে;  
অভিসার সাজায় ক্যাকটাস প্রসূন শয্যায় ।  
দ্রুম শাখে হুতুম-পেঁচা ও দু’চোখ শূণ্যে ভাসিয়ে অপেক্ষারত;  
নয়ন সরসী ভরে আছে রোদন জলে,  
ব্যর্থতার ধূম্রজালে আষ্টেপৃষ্ঠে বাঁধা সাজানো স্বপ্নদৃশ্য;  
তানপুরাতে অশনি সংকেতের ধ্রুপদী সুরের মূর্ছনা।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80/#comments
