# বিনিদ্র প্রহরী

Author: অনন্য অর্ণব
Published: 2020-03-17
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%80/

আপনি কি মহাকাব্য পড়েছেন কখনও  
যদি না পড়েন তবে আমি বলবো-  
আপনি বত্রিশ নাম্বারে যান,  
অগণিত মহাকাব্যের সমারোহ নিয়ে চিরজাগ্রত সেথা-  
বঙ্গবন্ধুর দুটি বিনিদ্র আঁখি।

সাবধান !  
ভুলেও সে কবিতা কপি করার-  
দুর্ভেদ্য দুঃসাহস করবেন না,  
সহস্র মহাসাগর শুকিয়ে যাবে অবলীলায় –  
তবু সন্তানের প্রতি পিতার অগাধ প্রেমের  
অশেষ কাব্যের যবনিকা টানা যাবে না ।

আমি গর্বিত আমি বাংলা পেয়েছি  
আমি গর্বিত আমি বঙ্গবন্ধুকে পেয়েছি।।

সাতচল্লিশ থেকে একাত্তর  
প্রাচ্য থেকে পাশ্চাত্যে একটাই আশ্চর্য ছিলো দীপ্যমান  
সে কেবল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।।

উত্তরা ঢাকা
