# বিধাতার চোখ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-09-26T15:27:24+00:00
- Updated: 2018-09-26T15:27:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/

---

বিধাতা ডাকেন নিজ মহিমায়  
প্রশান্ত আত্মাদের, ফিরে আসতে তাঁর কাছে  
সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট করো (তাঁকে),  
অনিষ্পন্ন-নিস্তব্ধ-নিস্পন্দ-নিরন্ন মন-শরীর  
তীব্রতর অসন্তুষ্টিতে ঠাসা;  
কী করে সন্তুষ্ট হই/করি!হে ক্ষমাকারী!

ঈশানে কালো মেঘের ঘনঘটা  
মুহুর্মুহু বজ্র-বিদ্যুতের চমক  
ক্ষীণ মন-পায়ে কী করে পেড়িয়ে যাব  
হে ক্ষমাশীল, এই অবেলায়!

নিশ্চুপ-আলো-ভাবনায় কেটে যায় অজস্র বিনিদ্রতা,  
তবুও জেগে উঠে জেগেই থাকি  
মন্দের ভুলগুলো তুলে রাখি,  
চিলে কোঠার শত গোপন কুঠুরিতে  
একবার বিধাতা যদি চোখে চোখ রাখেন;  
ক্ষমা-পরবশ, হে পরশপাথর;

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/#comments
