# বিদ্যাপতির পদাবলী ও আধুনিক বাংলা সাহিত্য

- Author: [স্বপন দাস](https://sonelablog.com/author/swapan/)
- Published: 2014-05-29T11:53:57+00:00
- Updated: 2014-05-29T22:30:33+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a8/

---

আধুনিক বাংলা সাহিত্য কার কাছে সবচেয়ে বেশী ঋণী ? এ ব্যাপারে প্রচুর খ্যাতিমান গবেষক অনেক লিখেছেন — আমার পড়ার ও জ্ঞানের পরিধি একটি ক্ষুদ্র বালিকণাসম ।। তবুও তাদেরি লেখাগুলোর থেকে খানিকটা নির্যাস আহরণ করে আমি বিদ্যাপতির কথাই বলতে চাই ।।

প্রাচীন সাহিত্য চর্যাপদ এর ভাষা খুবই দুর্ভেদ্য আর চর্যার সংখ্যাও অপ্রতুল। সে কারনেই বোধ হয় বাংলাভাষায় এর তেমন কোন প্রভাব পরিলক্ষ্যিত হয়না।  
দ্বাদশ বা ত্রয়োদশ শতকে কবি জয়দেব এর গীতগোবিন্দ সত্যিই একটি শ্রেষ্ঠ অবদান — তবে এটি সংস্কৃত — পরবর্তীকালের বাংলাভাষার ক্রমবিকাশে এর প্রভাব অবশ্যই অনস্বীকার্য ।।  
এরপর আসি বড়ু চন্ডীদাসের ” শ্রীকৃষ্ণ কীর্তন ” এটা বর্তমানকালেও অনবদ্য সৃষ্টি বলে বিবেচিত হলেও মাত্রাতিরিক্ত স্থুল শারীরিক উপমার কারনে অনেকটাই অশ্লীলতা দোষে দুষ্ট ।।  
কবি বিদ্যাপতি পঞ্চদশ শতকের কবি। ( আনুমানিক ১৩৮০-১৪৬০ সাল) তিনি ছিলেন মিথিলার রাজার সভাকবি । তার প্রচলিত ভাষা ছিল ব্রজবুলি ।। তিনি বেশ কয়েকটি ভাষায় পারদর্শী ছিলেন। পদাবলী ছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে লিখেছেন।  
তুলনামূলক ব্রজবুলি ভাষা কিছুটা সহজ হওয়াতে বাংলাভাষায় বিদ্যাপতির প্রভাব সবচেয়ে বেশী ।।  
রবীন্দ্রনাথ ঠাকুরের “ভানুসিংহের পদাবলী ” তে এ ভাষা তিনি ব্যবহার করেছিলেন ।।  
—  
অনকুর তপন তাপে যদি জাবর  
কি করব বারিদ মেহে |  
এ নব যৌবন বিরহে গোঙায়ব  
কি করব সো পিয়া লেহে ||  
হরি হরি কো ইহ দৈব দুরাশা |  
সিন্ধু নিকটে যদি কন্ঠ শুকায়ব  
কো দুর করব পিয়াসা ||  
চন্দন তরু যব সৌরভ ছোড়ব  
শশধর বরিখব আগি |  
চিন্তামনি যব নিজগুন ছোড়ব  
কি মোর করম অভাগি ||  
শ্রাবণ মাহ ঘন বিন্দু না বরিখব  
সুরতরু ঝাঁঝকি ছন্দে  
গিরিধর সেবি ঠাম নাহি পাওব  
বিদ্যাপতি রহু ধন্ধে ||  
*******  
*******  
আমার কথা : এ বিশ্লেষণ টি আমার ব্যক্তিগত। সহায়ক হিসেবে “বঙ্গ ভারতীর ” কিছু লেখার সাহায্য নিয়েছি ।। তবুও বোদ্বা পাঠকের দ্বিমত থাকলে সবিনয়ে মার্জনা কাম্য।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a8/#comments
