# কম্যুনিস্ট দেশে এক আস্তিকের ভ্রমন-১ : উত্তর কোরিয়ায় বৌদ্ধ মন্দির দেখা

Author: জিসান শা ইকরাম
Published: 2013-05-24
Category: ভ্রমণ
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be/

[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0941-300x225.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0941.jpg)

বৌদ্ধ বিহারের চত্বরে প্রবেশের সিড়ি

ভোরে ব্রেক ফাস্টের টেবিলে যখন গাইড বললো ‘ আজ তোমাদেরকে দেশের সবচেয়ে পুরানো বৌদ্ধ মন্দিরে নিয়ে যাবো , অনেক টা পথ যেতে হবে দ্রুত নাস্তা শেষ করো ‘ – আমাদের বিস্ময়ের সীমা থাকলো না । খুসিতে আমি গাইডের দিকে বিয়ারের বোতল এগিয়ে দিলাম ‘ নাও লি ( আসলে উচ্চারন হবে রীইই ) ‘ , হেসে আমাদের টেবিলেই বসলো রিইই।

পিয়ং ইয়ং এর একমাত্র ফাইভ স্টার হোটেল হোটেল পিয়ং ইয়ং থেকে দীর্ঘ যাত্রার জন্য বেড় হলাম। কম্যুনিস্ট দেশে ধর্মীয় উপাসনালয়য় আছে কিনা এ প্রশ্ন রিইই কে করেছিলাম আগের দিন। রিইই বলেছিলেন আছে , আমি বিশ্বাস করিনি। আমার সাথে একই বিশ্বাসহীনতার কথা প্রকাশ করেছিলেন – পাকিস্থান , ইরান , ঘানা , ব্রাজিল , মিশর , জাপান , আর্জেন্টিনার ডেলিগেট গন। কি আর করা সরকারী মেহমানদের বিশ্বাস করাতেই হবে যে কম্যুনিস্ট দেশে উপাসনালয়য় আছে। তাই এই আয়োজন , যা শিডিউল বহির্ভূত ।

প্রায় ৩ ঘন্টা কার ড্রাইভের পরে পাহাড়ি সুন্দর রাস্তা । ৩ ঘন্টার পুরোটা সময়ে রাস্তার দু পাশের প্রকৃতিকে মুগ্ধ হয়ে দেখেছি। অবশেষে চলে আসলাম বৌদ্ধ মন্দিরের প্রধান গেইটে। গেইট ছাড়িয়েও প্রায় ১৫ মিনিট এর ড্রাইভ।  
[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/1-300x225.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/1.jpg)

এই ধরনের স্বচ্ছ পানির লেক ঘিরে রেখেছে বৌদ্ধ মন্দির কে । এত সুন্দর আর পরিচ্ছন্ন যা কল্পনায়ও আসে না ।  
[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0939-300x225.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0939.jpg)

মুল চত্বরে ওঠার সিঁড়ি বেয়ে উঠে প্রথমেই চোখ যায় প্রধান মন্দিরে যেখানে বুদ্ধার বড় বড় ৪ টা পিতলের মূর্তি । পুরোহিত মন্ত্র পড়ছেন জোরে জোরে । একটি মোম জ্বলছে । জুতা খুলে প্রায় সবাই প্রবেশ করলাম । আমি জালালাম সবকটি মোম । কিছুটা সম্মোহিতের মত তাকিয়ে থাকলাম ধ্যনমগ্ন গৌতম বুদ্ধর মূর্তির দিকে। ভারতে জন্ম নেয়া গৌতম বুদ্ধের প্রচলিত ধর্ম আজ কোথায় চলে এসেছে। দু- হাত জোড় করে মনে মনে প্রার্থনা করে সামনে রাখা দান বাক্সে ২০ ইউরো দিলাম । আমার দেশটির সুখ ও সমৃদ্ধির প্রার্থনা কোন কাজে আসেনি মনে হয়।  
[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0942-300x225.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0942.jpg)

[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0945-300x225.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0945.jpg)

[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0946-300x225.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0946.jpg)

পাকিস্থান , ঘানা , জাপানের  ডেলিগেটস  
[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0947-300x225.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0947.jpg)

কোরিয়ার সবচেয়ে পুরাতন বৌদ্ধ মন্দির এটি। ১২০০ বছরের বেশী পুরাতন। কোরীয় যুদ্ধের সময়ে জাপানীরা এটি ধংশ করে ফেলে । যুদ্ধের পরে প্রেসিডেন্ট কিম ইল সুং এটী আবার পুনঃ নির্মাণ করেন । চত্বরে মোট পাঁচটি মন্দির । কাঠের অসাধারন কারুকাজ করা ।

[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0944-300x225.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0944.jpg)

[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0943-300x208.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0943.jpg)

মন্দিরগুলোর ছাদ বা চালা গুলো এমন দৃষ্টি নন্দন কাঠের কারুকাজ করা কাঠামোর উপরে।  
অবাক হয়ে তাকিয়ে ছিলাম অনেকক্ষন , কত সময় ব্যয় হয়েছে প্রতিটা কাঠে এমন কারুকাজ করতে।  
[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0953-270x300.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0953.jpg)

[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM09541-283x300.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM09541.jpg)

এই হচ্ছে বৌদ্ধ মন্দিরের প্রথম পুরোহিতের সমাধি । সাধারন , কিন্তু সুন্দর ।  
[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0961-300x223.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0961.jpg)

মুল চত্বর ছারাও পুরো এলাকাটিকেই মন্দির এলাকা বলা হয় । অত্যন্ত পরিপাটি করে গুছানো। ঝকঝকে থাকে সব সময়।  
[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0963-300x225.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0963.jpg)

[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0964-300x225.jpg "aigo Digital Camera")](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/ALIM0964.jpg)

উত্তর কোরিয়া জনগন ধার্মিক নন । তাঁরা কম্যুনিস্ট । হাতে সামান্য কিছু আছেন ধর্মে বিশ্বাস করেন। তাঁদের জন্য এবং অতীত ঐতিহ্য এভাবেই সংরক্ষন করা হয়েছে। একটি সময়ে এই দেশটির জনগন বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন।অতিহ্য কিভাবে সংরক্ষন করা হয় – এর মডেল হতে পারে উত্তর কোরিয়া ।
