# বিদিশা মানসচিত্ত

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-06-26T07:01:40+00:00
- Updated: 2020-06-26T12:55:58+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4/

---

 

কোন এক সিঁদুর রাঙ্গা গোধূলির ক্ষণে-  
আকাশটা নেমে এসেছিল কপোল চুয়ে  
বৃষ্টি-প্রেমিকের হাত ধরে;  
জীবনের অঙ্কশাস্ত্রে কিছু যোগ-বিয়োগ,  
গুণ-ভাগের পসরা সাজিয়ে-  
পদ্ম-পাতায় জলকণার সৌন্দর্য বিকোতে।

মুছে যাওয়া পথ খুঁজে ফিরে অপেক্ষার দৃষ্টি;  
পথ-হারা পথিক অশ্রুজলের আধারে নিমজ্জিত।  
আলো-আঁধারির লুকোচুরি খেলায়  
ঠিক-বেঠিক হিসাবটা গড়মিল ঠেকে অঙ্গুলির কড়ে;  
চিল-শকুন ঘুরছে/উড়ছে উলঙ্গ নীলিমায়-  
নৈর্ঋত থেকে ঈশানে মড়কের আশে।  
রৌদ্রের লুকোচুরি খেলায় বিদিশা মানসচিত্ত।  
আধো জাগ্রত/আধো নিষুপ্তিতে জীবন রহস্য কুঁড়িতেই দোদুল্যমান।

---

Comments: 38 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4/#comments
