# বিদায় বন্ধু

- Author: [অরণ্য](https://sonelablog.com/author/oronno/)
- Published: 2014-12-24T04:39:55+00:00
- Updated: 2014-12-24T04:39:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81/

---

বন্ধু, অনেক হলো  
এবার তোমার ছুটি ।  
থাকবে না তুমি  
আমি একাই খেলব লুটোপুটি ।  
কি কথা আর তোমার সাথে  
কিছু কি রয়েছে বাকি?  
তুমি আমার মিথ্যে প্রবোধ  
নিজেকে দিয়েছি ফাকি ।

এত কাছে আর পাইনি কাউকেই  
তুমিই ছিলে সব  
তুমি ছিলে মোর অট্টহাসি  
চলাচল, কলরব ।  
তোমাকে ছাড়া চলি কি করে  
ভেবেছি বহুবার  
তবুও দেখেছি এটাই সময়  
তোমাকে ছাড়বার ।

বিদায় বন্ধু  
বিদায় ।  
শুরু হোক আমার একলা চলা  
রেখোনাকো তুমি দায় ।  
কাল থেকে তুমি মৃত মোর কাছে  
মাড়াবোনা ছায়া তোর ।  
কাল থেকে আমি নিকোটিনবিহীন  
আমার নতুন ভোর।

[!\[It's the Day\](http://sonelablog.com/wp-content/uploads/2014/12/IMG_0084-200x300.jpg)](http://sonelablog.com/archives/25608/img_0084)

---

Comments: 37 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81/#comments
