# বিদগ্ধ অন্তর

Author: অনন্য অর্ণব
Published: 2020-09-22
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/

বুকের বামপাশটায় দুমড়ে মুচড়ে খেলা করে এক রত্তি সোনালি স্বপন

আশ্বিনের মাঝামাঝি মাঝরাত্তিরে অতন্দ্র নয়নে –

বাতায়নে বসে একা ভাবি কেন এতো উদাসীন

ছন্নছাড়া বাউন্ডুলে স্বল্পদৈর্ঘ্যের এ জীবন ।।

কোন অযুহাত কোন অভিযোগের অখণ্ড তৎপরতায়

বিচ্ছিন্ন প্রোফাগান্ডা আড়ালে করেই

যে নিজস্ব বলয় প্রাচীর তুলেছি গড়ে; আমার চতুর্দিকে

আজ তার সবটুকুই বিলুপ্তির পথে-

শুভ হোক তোমাদের সম্পত্তির প্রলুব্ধ প্রলয়োল্লাস ।।

এই ঢিমেতালে কেটে যাওয়া নিরীহ নির্ঝঞ্ঝাট জীবন আমার

জীবনের দুই তৃতীয়াংশ ধরেই সরে ছিলাম,

এক ভয়ানক একাকীত্বের আলখেল্লার অন্তরালে –

কি যাতন কি পীড়ন নিপীড়ন আমার বিদগ্ধ অন্তরে –

জানি আমি, তোমরা সে বুঝবে কি করে ।।
