# বিজয়

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-12-02T11:02:19+00:00
- Updated: 2020-12-02T11:02:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f-2/

---

*লক্ষ কোটি রক্ত ভিজে আসছে বিজয়!*  
*আনন্দে খেজুর রসে মিষ্টি পিঠাই-*  
*চোখ ছল ছল অশ্রু স্বজল একেমন বল!*  
*ব্যথা চাপা শরীরিলে- তবুও বিজয়*  
*যেনো আইলপাথারের পথটি ধরে*  
*ধানশালিকের হাসিতে- কোকিলের গানতে*  
*বিজয় দেখি সারা বাংলার মিছিলে;*

*অথচ অম্লান রেখেছে- এ বিজয়ের উল্লাসে*  
*আর দেখতে চাই না স্বপ্নের বুকে হায়হুতাশ-*  
*লাল সবুজের বুকে বেদনার কান্না নাশ-*  
*আগামীদিনগুলো হোক আর সুন্দর-বিজয় এসেছে*  
*এবার বিদ্বেষ থামা- রঙিন স্বপ্ন সাজা*  
*ভয় করে কি আর হবে- জীবন থাকতে*  
*বাজি রেখেছি এ বাংলার পারে- এনেছি বিজয়।*

১৭ অগ্রহায়ণ ১৪২৬,০২ ডিসেম্বর ২০  
——————————————

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f-2/#comments
