# বিজ্ঞানী রাতুল ১

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-07-31T05:48:07+00:00
- Updated: 2014-07-31T05:48:07+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a7%a7/

---

বিজ্ঞানী রাতুল ১

রাতুল একটা ছোট্ট ছেলে । বয়স আট বছর । রাতুলের বাবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মা ডাক্তার । মা বাবা দুজনেই খুব ব্যাস্ত হওয়ার ওর সবচেয়ে বেশী সময় কাটে কম্পিউটারের সাথে । কম্পিউটার ওর সবচেয়ে কাছের বন্ধু । রাতুলের ইচ্ছা বড় হয়ে সে বিজ্ঞানী হবে । স্কুলে ওর তেমন বন্ধু নেই শুধু অনিক ওর একমাত্র কাছের বন্ধু । অনিক ওদের পাশের ফ্লাটে থাকে সেই সুত্রেই ওদের পরিচয় । তবে চরিত্রের দিক থেকে রাতুল আর অনিক একদম আলাদা । রাতুল অন্য সবার তুলনায় একটু আলাদা ওর কথাবার্তা বড়দের মত গুরুগম্ভীর । কথা খুব কম বলে যতটুকু বলে সেটা যুক্তিপূর্ণ । এজন্য রাতুলের সাথে সবাই কথা কম বলে এমনকি শিক্ষকরাও । এদিকে অনিক অন্যদের তুলনায় একটা গোবেচারা টাইপের । এমন দু জনের বন্ধুত্ব কিভাবে হল এটা ভাববার বিষয় ।

এবার চলুন ঘুরে আসি অনিকদের ক্রিকেট খেলার মাঠ থেকে । এতক্ষণ খেলা চলছিল । বলটা হঠাৎ বাউন্ডারি পার হয়ে হারিয়ে গিয়েছে ।

অনিক:  
তুই তো অনেক কিছু আবিষ্কার করিস । এমন একটা সিষ্টেম আবিষ্কার করে দে না , যেটা দিয়ে আমাদের হারানো বল টা সহজেই পাওয়া যাবে ।

রাতুল:  
বাদ দে এসব ছোট খাট বিষয় নিয়ে আমি গবেষণা করি না । তাছাড়া তুই তো জানিস সময় নষ্ট করা আমার পছন্দ নয় ।

বলিস কি আমাদের জন্য এতটুকু সময় তুই দিতে পারবি না ??

দাঁড়া একটু অপেক্ষা কর  
হ্যাঁ আমি এই সিষ্টেম টা তৈরি করে দিতে পারি তবে এর জন্য খরচ হতে পারে ৬ ডলার মানে পাঁচশো টাকার মত । তোরা রাজি থাকলে একটা এগ্রিমেন্ট মেইল করিস ।

দূর এতটাকা আমরা কই পাব ?  
তাঁরচেয়ে চল্লিশ টাকা দিয়ে আরেকটা বল কেনা ভাল ।

ঠিক আছে ভালটাই কর । আমি গেলাম কারেন্ট চলে এসেছে । এখানে বসে আর সময় নষ্ট করা যাবে না ।

পরদিন বিকালে

রাতুল:  
কি বন্ধুরা আজ খেলা বন্ধ ।

অনিক :  
হুম নতুন বল কেনা হয়নি ।

চলবে…………

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a7%a7/#comments
