# বিজলি জীবন

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2016-01-16T04:45:06+00:00
- Updated: 2016-01-16T04:45:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/

---

![10639555_545547375600677_771459072815384026_n](http://sonelablog.com/wp-content/uploads/2016/01/10639555_545547375600677_771459072815384026_n-225x300.jpg)এক ঝিলিক জীবনে  
আশার কূলহীন সাগর সাতরিয়ে  
কেউ খুজে পায় মুক্ত মণি কেউ বা হারায়  
তাতে,  
জীবনের কিছুই যায়-আসে না,  
সে চলছে,চলবে!  
তারই নিয়মে।

ভাঙ্গা গড়া জীবনে,আশা  
বিয়োগের শত্রু বনে যায়  
মনের জোরে এগিয়ে যায়,জীবনের  
দিন-রাত্রী,  
হারায়ে হারায়ে জীবন,  
আরো সুন্দর হয়  
সাহস তার সহকারী হয়।

কত স্মৃতি কত কথা  
ছোট বড় সুখ-দুঃখ ঘটা,  
এক লাটাইয়ের সূতোয় বাধা  
দিচ্ছে ছেড়ে বিশাল নীলাকাশে  
উড়ছে ঘুড়ি মনের ছন্দে,  
যখন ইচ্ছে তখন,ছন্দের  
করেন যে মরন,  
সবিই সে আছেন অবগত  
কর,  
তার পদতলে মাথা নত।

**“আমার শিক্ষাগুরু স্বর্গগত শ্রদ্ধেয় ইংরেজী শিক্ষক হাসান স্যার স্বরণে”**

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/#comments
