# বিচ্ছেদ

- Author: [পপি তালুকদার](https://sonelablog.com/author/popitalukder/)
- Published: 2021-03-01T17:01:06+00:00
- Updated: 2021-03-02T11:14:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6-2/

---

 

উদাস দুপুরে দক্ষিণ সমীরণে মন হঠাৎ কেমন কেমন করে।  
তাহারে ভাবিনা আমি, তাহাতে ডুবি না আমি।  
অতঃপর তাহারি জন্য হৃদয় ব্যথিত হয় গোপন করিডোরে।  
বিচ্ছেদ আমার করিয়াছে পর তাহারি দ্বার হতে,  
কেমনে আমি পুষিব আমি হৃদয়ের ক্ষত টারে।

অক্ষি হতে পড়েছিলো তাহার রক্ত অশ্রু জল,  
হৃদয়ে তাহার বয়েছিলো বৈশাখী ঝড়,  
মস্তিষ্ক তাহার হয়েছিল মাতাল,  
তবুও মুখে বলেছিল তুই আমার পর।

আমারো হৃদয় খানি শত সহস্র টুকরো করিয়া  
তাহারি লাগিয়েছি জোড়া।  
বিচ্ছেদ আমার মানিতে চায় না অজস্র বার ভাবিয়া।  
কেমনে আছে  সুজন আমারে ছাড়িয়া!

ছবিঃ গুগল

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6-2/#comments
