# বিচ্ছিন্নতার যোগসূত্র

- Author: [ভোরের শিশির](https://sonelablog.com/author/nitesh-barua/)
- Published: 2015-01-12T20:25:32+00:00
- Updated: 2015-01-12T20:25:32+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%b8%e0%a7%82%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/

---

যে কাঁদছে তাকে কাঁদতে দাও যেমন কাঁদে সূর্য;

যে জয় করছে তাকে ছড়িয়ে যেতে দাও যেমন সেই খন্ডকালীন জোছনা,

যে দেখছে তাকে ভার বইতে দাও যেমন আছে আমার পৃথিবী।

সময়কে গুনতে থাকো ঢেউয়ের মতো;

শান্ত দিঘীতেও সময় বয়ে যায় দন্ডপ্রাপ্ত ঝরা পাতার মতো,

থমকে আছে সব কিছুই ঝড়ো বাদলে দিগন্ত।

হরিণী হয়ে গ্রহণ হয় ঠিক যেমন ছুড়ির ডগায় অশ্রুজল;

ধুতুরা মনে স্মরণ হয় যেমন ছিল পদ্মপাতায় বিছে,

ধীস্থির; ঝিনুক তুমি নীরবে মুক্তো হয়েই কাঁদো।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%b8%e0%a7%82%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/#comments
