# বিচূর্ণ স্বপ্নানুভব

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-15T08:32:19+00:00
- Updated: 2020-04-15T09:49:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a6%ac/

---

 

বহমান পাতাদের ছায়ায় দাঁড়িয়ে  
ভেবেছি/ভাবছি, ঐ নীলাকাশ পুরোটাই আমার;

ডানা ম্যালা শঙ্খচিল, পাহাড়বাড়ী,  
স্বপ্নের তলদেশে বিচূর্ণ দেয়াল,  
বিস্মৃতিতে ফেলে রাখা ফেলে দেওয়া  
কল্পকাহিনীর মত কিছু অর্থহীন দোলাচাল,  
লিখে-টিখে ফেলে রাখা কিছু যতি চিহ্ন,  
চিরন্তন মধ্যাহ্নের জ্বল-ছায়ায় ফেলে রাখা  
সময়ের চকিত হৃদস্পন্দনের রেখাচিহ্ন;

অনিঃশেষ নীরবতার অনুভবে থেকে যায়  
কিছু ঔজ্জ্বল্যের বিভা, অর্থহীন ঊর্ণাজালের মত।

 

ছবি…. নেট থেকে।

---

Comments: 47 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a6%ac/#comments
