# বিক্ষিপ্ত ভাবনা: আমি এমনই: খেরো খাতা- ১৩

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2020-01-15T15:47:50+00:00
- Updated: 2020-01-16T08:30:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%87/

---

হঠাৎ মাথা খারাপ হওয়া মানুষ যুগে যুগে সর্বকালে সব দেশেই ছিল। আমিও তার মাঝে একজন। কিছু সামাজিকতা আমার কাছে অসহ্য লাগে।  
ভিতর ও বাহির এক রাখার চেষ্টা করি সব সময়, অন্তরে বিষ রেখে বাইরে ফুল দিতে আমি পারিনা  
যাকে ভালো জানি সর্বাত্মক ভাবেই ভালো জানি, ভেজাল নেই তাতে কোন ।

” পশু আর পাখির যুদ্ধ  
বাদুড়ের দ্বৈত কর্ম  
মাসুদ আহমেদ মাসুদেরা  
হঠাৎ মাথা খারাপ ”  
১৯৭৭ সনে পড়া আমার অত্যন্ত প্রিয় একজন মানুষের লেখা কবিতার এই চারটি লাইন ৭৭ সন থেকেই আমাকে হঠাৎ মাথা খারাপের দলভুক্ত করেছে। বাদুড়ের সুবিধা, সে একসাথে পাখি এবং পশু । পাখির মত উড়তে পারে এবং একই সাথে স্তন্যপায়ী প্রাণী হিসেবে পশুও। আমার সীমাবদ্ধতা এখানে। আমি পারিনা এমন।

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে থাকা সব সময় প্রগতিশীলতার বিরুদ্ধে থাকা – আমি এমন প্রগতিশীল হতে চাই না ।  
(মুক্তিযুদ্ধ কে ) পুরানো দিনের কবে কোন কালে ঘি খেয়েছিলাম, তা নিয়ে এখনো আমরা সুখ লাভ করি – আমি পুরানো দিনের ঘি নামক মুক্তিযুদ্ধ খেয়েই বাঁচতে চাই এবং এতে অপরিসীম সুখ লাভ করি।  
ছাগুরা আমাদের দেশেরই সন্তান । তাদের বাক স্বাধীনতা থাকা উচিৎ – আমি এমন ভাবি না। এরা ১৯৭১ এ পরাজিত হয়েছে । এদের চিন্তা ভাবনা, আদর্শ নিয়ে এরা বাঙ্গালীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং পরাজিত হয়েছে । কোথাও পরাজিত শক্তির অধিকার স্বীকৃত আছে কিনা আমার জানা নেই। এ সমস্ত কথা বার্তা বলে পরাজিত শক্তিকে পুনর্বাসন করার মানসিকতার বাইরে আমি।

নিজের বিশ্বাসকে আঁকড়ে থাকি। এসব হয়ত আমার সীমাবদ্ধতা । তবে এই সীমাবদ্ধতা আমার অহংকার।

————-  
স্মৃতির ডায়েরি থেকে  
১৫ জানুয়ারী ২০১৩

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%87/#comments
