# বাড়ি থেকে বলছি-১ : পিকনিক

- Author: [মেহেরী তাজ](https://sonelablog.com/author/mtaz707/)
- Published: 2014-12-31T06:31:59+00:00
- Updated: 2014-12-31T06:35:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: পিকনিক
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%9b%e0%a6%bf-%e0%a7%a7-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/12/roberts1-450x300.jpg)](http://sonelablog.com/archives/25995/roberts1)

আমাদের বুড়া এ প্লাস পাইছে। খবরটা গত কালই বলতাম কিন্তু আজকের মজা টা মিস করবো না বলে আজ বলছি।

সকলে উঠে দেখি বুড়া আমার বেডের পাশে কোন কথা না বলে দাড়ায়ে আছে।  
– কি রে বুড়া? কনগ্রেচুলেশন!  
– ওঠেন। পিকিনিক টিকনিক কিছু হবে না হবে না?  
– তোর মিষ্টি কই রে।  
– পরে খায়েন। এখন বলেন পিকিনিক হবে?  
– হবে তো, বা হওয়ার কি আছে। কিন্তু মিষ্টি কি চাইপা যাচ্ছিস না কি? ( আমি যত বার বলি মিষ্টি সে ততবার বলে পিকিনিক)  
– পরে পরে। আগে বলেন চাদা কত?  
– কত আর? মেনু বল। তার উপর চাদা।  
– সাদা ভাত, সালাদ, মাংস ভুনা, মাছ ভাজি,ডিম, দই,আর কোক। কিছু টকা বাঁচলে পটকা নিতাম।  
– তাইলে আড়াইশ টাকা। আর মিষ্টি তোর।  
– ওরে বাপ। কিছু মিছু কম করেন।  
– আচ্ছা দেখা যাবে। যা ওদের সবাই কে বলে আয়।  
– আমি তো সাইকেল নিয়ে আসছি দেরি হবে না আপনি তারাতারি উঠে ফ্রেশ হন আমি গেলাম।

পিকিনিক পিকিনিক পিকিনিক 🙂  
\|/

গতকাল বাড়ি এসেছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে 🙂  
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা -{@

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%9b%e0%a6%bf-%e0%a7%a7-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95/#comments
