# বাস্তবতা

Author: মিজভী বাপ্পা
Published: 2016-07-06
Category: কবিতা
Tags: বাস্তবতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be-3/

জীবনের বাস্তবতা মেনে নেয়া বড়ই কঠিন,  
বাস্তবতাকে নিয়েই চলতে হয় নিত্য দিন।

জীবনের বাস্তবতা যে বড়ই নিষ্ঠুর,  
জীবনকে করে তোলে ব্যাথায় ব্যাথাতুর।

প্রতিটি মুর্হুত সংঘর্ষ করে চলে হয়,  
কেউ জানে না এর পরে কি হয়।

কোন সময় বিপদ এসে উত্থিত হয়,  
মনের মাঝে সর্বদা সে ভয় উজ্জীবিত রয়।

বাস্তবতার বিপদ-সংকুল পথ চলতে হয়,  
বাধা অতিক্রান্ত করলে জয় লাভ হয়।

বাস্তবতাকে নিয়ে আমাদের পথ চলা,  
এরই মাঝে জড়িয়ে আছে জীবনের সব খেলা।
