# বাসা পাল্টানো এবং সোনেলা ব্লগ

Author: আনন্দধারা বহিছে ভুবনে
Published: 2013-06-24
Category: একান্ত অনুভূতি, বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/06/pack-and-shift-online-dhaka.com_-300x147.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/06/pack-and-shift-online-dhaka.com_.jpg)

একটি সংসারে কত কিছু থাকে তা বাসা পরিবর্তন করলে বুঝা যায়। ধীরে ধীরে বিভিন্ন গৃহ সামগ্রী জমা হতে থাকে একটি সংসারে । ধারনা করা যায়না এর পরিমান । কি থাকে না একটি সংসারে ? সুই হতে শুরু করে খাট চেয়ার টেবিল আলমিরা লেপ তোষক ঝাড়ু আরো কত কিছু।

নূতন বাসায় যাবার সময় প্যাকিং করতেই কয়েকদিন লেগে যায়। প্যাকিং , লাগেজ এর দিকে তাকিয়ে অবাক হতে হয় , এত্ত মালামাল ! সব মালামাল যে অক্ষত অবস্থায় নূতন বাসায় নেয়া সম্ভব হয় এমন না । কিছু ভেংগে যায় , টুক টাক কিছু হাড়িয়েও যেতে পারে। এই টুকটাক এর মাঝে কানের দুল বা ছোট আংটিও থাকতে পারে । নতুন ভালো একটি আবাস স্থলের জন্য এই সামান্য ক্ষতি মেনে নেই আমরা সবাই ।

সোনেলা ব্লগের বাড়ী পাল্টানো হচ্ছে । পূর্বের ঠিকানা [www.jeshan4u.com](<www.jeshan4u.com > "www.jeshan4u.com ") । এখন নতুন ঠিকানা [**sonelablog.com**](sonelablog.com "sonelablog.com") । নতুন বাড়িতে সব কিছু নিয়ে বাড়ী সাজাতে হয়ত কিছু মালামাল হাড়িয়ে গিয়েছে বা ভেংগে গিয়েছে , তারপরেও আমি এবং আমরা সোনেলার নতুন বাড়িতেই থাকবো ।

গত দুদিন সোনেলা ব্লগে কিছু সমস্যা হচ্ছিল । জিসান ভাই এর সাথে আলাপ কালে উনি এভাবেই বুঝিয়েছেন সমস্যাটিকে। ধন্যবাদ দিচ্ছি জিসান ভাইকে এত সহজ ভাবে বুঝিয়েছেন বলে ।
