# বাসন্তী গমক

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-02-09T02:45:01+00:00
- Updated: 2019-02-09T02:48:07+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%97%e0%a6%ae%e0%a6%95/

---

গোধূলি বেলায় কুহু তান তুলে ঈষৎ অবগুণ্ঠিত বসন্তকে হন-হনিয়ে  
পাশ কাটাতে দেখলাম হালকা তাচ্ছিল্যের সুবাস ছড়িয়ে,  
যাক বাবা, বেঁচে গেলাম এ যাত্রায়!  
আজকাল বসন্তদের খুশিতে ঠ্যালায় ঘোরতে ভাল্লাগে অবস্থা।

বাঁক বদলে হঠাৎ হোঁচটের ঝাঁকি খাওয়ার মত করে থমকে দাঁড়ালাম,  
পুরোটা পথ আগলে বসন্ত দাঁড়িয়ে আছে , দাঁতি হয়ে!! অন্তরাত্মা কাঁপিয়ে,  
একরোখা সন্ধি চাইছে বিনা মধ্যস্থতায়;

শিস দিয়ে জ্বলে উঠে গলে গিয়ে ভিজে যাওয়ার গমক-ছমক সাধ-সাধ্যের অধরা বাতাস  
বয়ে যায় ধু-ধু মাঠের প্রখর বাতাসে।

জ্যোৎস্না-ভেজা দুগ্ধমধুভাব ফোঁটা-ফোঁটা হয়ে ঝরে পড়ে কী যেন উস্কানি দেয়!!  
ব্যস্ত যমদূতের মুখোমুখি দু-দুবার কে আর হতে চায়!

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%97%e0%a6%ae%e0%a6%95/#comments
