# বারিধারা

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-10-08
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/

-   আকাশটা ঘন মেঘে /ডেকে আছে কভু রে  
    ডেকে আছে কভু,    
    নদীনালা খালে বিলে / জলে থৈথৈ তবু রে  
    জলে থৈথৈ তবু।

-   বারিধারা অবিরাম / চলে শুধু চলে রে  
    চলে শুধু চলে,  
    কদম কেয়া ফুলকে / বর্ষা রানি বলে রে  
    বর্ষা রানি বলে।

-   দেয়ার ডাকে সবাই / ঘরে মধ্যে থাকে রে  
    ঘরে মধ্যে থাকে,  
    ময়ূর নাচের সদা / পুচ্ছ লুকে রাখে রে  
    পুচ্ছ লুকে রাখে।

-   বৃষ্টির দিনে ব্যাঙের/ মনোরম হাঁকে রে  
    মনোরম হাঁকে,  
    ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙে / মন খুলে ডাকে রে  
    মন খুলে ডাকে।

-   কচুরিপানা জলে /জলে সদা ভাসে রে  
    জলে সদা ভাসে,  
    নদীনালা খালে বিলে / নানা দব্য আসে রে  
    নানা দব্য আসে।
-     
      
    রচনাকালঃ  
    ১২/০৭/২০২১

-   ৮+৭/৬ (বিশাখ পয়রা)
